বেশ কয়েকবার বিছানায়
উঠে বসে বিবেকানন্দের মতন হাত জড়ো করে গম্ভীর ভাবে বলল – “ আমি এখন ঘুমাতে চাইছি না
!”
বেদম বকা লাগিয়ে
বললুম – “তিন গোনার মধ্যে বালিশে মাথা দিয়ে শোবে । আর একটাও কথা যেন না শুনি ! এক ................দুই ................”
অন্ধকারের মধ্যে
খচমচ আওয়াজ করে তিনি শুয়ে পরলেন তিনের আগেই । একটু পরে মাথায় হাত বোলাতে গিয়ে মাথা
পাইনা বালিশে । গেল কই !!! ঠাওর করে করে হাত বাড়াতে মাথার বদলে এলো হাঁটু । আলো জ্বালাতেই এক-ঘর
খিলখিল হাসি !
দেখি, মাথার দিকে
পা – পায়ের দিকে মাথা - বালিশের ওপর দু’পা তুলে দিয়ে, মুখভরা দুষ্টুমি নিয়ে, উলটো হয়ে
শুয়ে রয়েছেন – “মাম্মা ! আমি এখন upside down হতে চাইছি !!!”
